Header Ads

যৌথ কবিতা ১।। সাবিহা ইসলাম ।। অবেদুল্লাহ আল মাসুম ।। আহমাদ ওয়াদুদ ।। মাসুম মুনাওয়ার

যৌথ কবিতা ১।। সাবিহা ইসলাম ।। অবেদুল্লাহ আল মাসুম ।। আহমাদ ওয়াদুদ ।। মাসুম মুনাওয়ার

প্রজাপতির গল্প

ছায়াপথ হেটে যায় রোদের বাড়ি। বাগিচায় ফুল হাসে মেঘের আড়ি।

গাহস্থের চুলায় নিত্য ক্ষয়ে যায় শ্মশানের কাঠ। বিনিদ্র রাত্রি অনন্ত পথের সীমারেখা সন্ধ্যানে যাপিত হয়। সময়েরা ট্রেনের চাকায় বেঁধে ছুটে যায় ভিন্ন স্টেশন। রোদের তীব্র তাপে ছায়াদের দেহ জ্বলে ছারকার।

ছায়ারা উড়তে চায় বাতাসে, পথিকের পিছুটানে থামে বারবার। ছুটন্ত ঘাসফড়িংয়ের গায়ে ছুঁড়ে দিয়ে গালি রোদ-ছায়ায় লুকোচুরি খেলে শুকনোপাতা। বকেরা বিরক্ত হয়ে জলে নামে। রং বদলায় দ্রুত, বিভ্রান্ত জলপোকারা।

সবুজবক ঘাসফড়িংয়ের ঘাড়ে চরে জলাধার পেরিয়ে যায়। শাপলার রঙ মেখে ডাহুক উড়ে। ডাহুকের সুরে চলে ঝিঁঝিঁর মিছিল। মিছিলে পিষ্ঠ হলে পিঁপড়াগুলো দখল করে জলমহল। তখন বিষন্ন মনে পানকৌড়ি ঝিমোয় ছায়াদের আড়ালে। ধ্যানী ফড়িং খোঁজে ফেরে জীবনের গান। দৃশ্যগুলো ফড়িংয়ের পাকা হয়ে প্রজাপতির ডানায় ঘুমোয়। সেই থেকে প্রজাপতি রঙিন।

১/৪/১৭ ।। স্থান জাবি, বটতলা

চিরকুট কবিদের আড্ডা




কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.