যৌথ কবিতা ২ ।। সাবিহা ইসলাম ।। আহমাদ ওয়াদুদ ।। মাসুম মুনাওয়ার
যৌথ কবিতা ২ ।। সাবিহা ইসলাম ।। আহমাদ ওয়াদুদ ।। মাসুম মুনাওয়ার
কবিতা:
অসম্ভব ফর্সা রাত্রিরা জন্ম নিলো নিরেট পৃথিবীর গর্ভে। আঁধারের রঙ মেখে পৃথিবীর বুক জুড়ে হেঁটে বেড়ায়। আজকাল রাত্রির হাত ধরে হাঁটি সমস্ত শহর। আঁধারের বুক জুড়ে বিষন্নতা নামলে ভোরগুলো হাত ছেড়ে চলে যায় অন্ধকারের খোঁজে। রাত্রিরাও আমার সঙ্গে অতিষ্ঠ। হায়!
নেশাগ্রস্ত হয়ে আমি বাতাসে ভারী খাই। ঝিঁঝিঁপোকার শব্দে কান জ্বালা করে, দৌড়াতে থাকি কাঁচাপাকা পথে অনন্তকাল। বকের শাদা কালো পালকের মাঝখানে হারিয়ে যাই। কুচুরিপানার মাঝে মাঝে শাপলা পাতার অসহায়ত্ব দেখে হাসতে হাসতে কেদে ফেলি। শেয়ালমুখীর গন্ধে নেশাগ্রস্ত হয়ে কাঁটা গায়ে নিজেরে জড়াই।
অলিগলিগুলো মাথায় ঢুকে শহরের বিছানায় উঁকি দিয়ে দীর্ঘছায়াপথের দহন পুড়িয়ে রাস্তার দিন শেষে সমান তালে ছোটে ময়লাপানির ভোরে ওভারব্রীজ থেকে লাফিয়ে পরে আমাদের গানগুলো দালান ফেরত ট্যাক্সির এনটেনাতে ঘুরে শহরের প্রান্তে জমায় দীর্ঘ টার্মিনালের সারি সারি কথা ও কবিতা...
স্থান: জাবি, সুপারিতলা
![]() |
| জাবি টিএসসি, চিরকুট |

কোন মন্তব্য নেই