পরিচয়
আমি গ্রামের ছেলে
আমি মাসুম মুনাওয়ার। আমি গ্রামের ছেলে। কবিতা ও গল্প নিয়েই কাজ করছি। এছাড়া সাহিত্যের অন্যান্য মাধ্যমগুলোতেও আমার আগ্রহ আছে। লিখছি ছড়া, প্রবন্ধ ও ফিচার। তবে কবিতা ও গল্প নিয়েই কাজ করতে অধিক পছন্দ করি। সাহিত্য পত্রিকা সম্পাদনা ও সাহিত্য সংগঠনের সাথে নিয়মিত কাজ করছি। ২০০৯ সালে মাধ্যমিকে পড়ার সময় আমার সম্পাদনায় প্রকাশিত হয় ‘মহিরুহ’। ২০১১ সালে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে সম্পাদনা করেছি সাহিত্য পত্রিকা ‘চিরকুট। একাডেমিক পত্রিকা ‘পরিবর্ত’। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখ্পাত্র ‘উচ্চারণ, সম্পাদনা করেছি। এছাড়া বিতর্ক সংগঠন জুডোর সুবিনিয়র সম্পাদনার সাথেও যুক্ত ছিলাম।
২০১৪ সাল থেকে চিরকুটকে একটি সাহিত্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করি। বর্তমানে চিরকুট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য সংগঠন ও অন্যতম ছোটকাগজ।
২০১৪ সাল থেকে আমার গ্রামের বাড়িতে প্রতিষ্ঠা করি আল হেরা পাঠাগার। আল হেরা পাঠাগার নিয়মিত পাঠচক্র ও বই পড়া উৎসব করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আমি গর্বিত। ভাটি বাংলার মানুষের প্রাণের সংগঠন হয়ে উঠেছে আল হেরা পাঠাগার।
আমার পারিবারিক নাম মুহাম্মদ মসিহুর রহমান মাসুম। আত্মীয়-স্বজন ও গ্রামের সবাই মাসুম নামেই চিনে, জানে। প্রিয় ক্যাম্পাসে মিহির নামেই অধিক পরিচিত। ২০০৮ সাল থেকে আমি মাসুম মুনাওয়ার নামেই লিখছি। এই নামে পরিচিয় দিতেই অধিক পছন্দ করি। পারিবারিক হিসেব ও তথ্য মতে আমার জন্ম: ১ মার্চ ১৯৮৮, ১৭ ফাল্গুন ১৩৯৪, রাম জীবনপুর, মোহনগঞ্জ, নেত্রকোনা। কিন্তু সার্টিফিকেটের জন্ম তারিখ ১ লা জুন ১৯৯১। জন্ম দিনের এই বিভ্রাটের পিছনে আমার কোনো হাত নেই। আমার শিক্ষকেরা এই সম্পর্কে ভালো বলতে পারবেন।
আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পড়েছি। জাহাঙ্গীরনগরের একমাত্র সাহিত্য সংগঠন ও ছোটকাগজ চিরকুট এর প্রতিষ্ঠাতা। ষোলপৃষ্ঠা প্রকাশনী থেকে অমর একুশে বইমেলা ২০১৬ তে প্রকাশিত হয় আমার প্রথম কাব্যগ্রন্থ সূর্যকুসুম। অমর একুশে বইমেলা ২০১৭ তে বাংলার কবিতা থেকে প্রকাশিত হয় আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘জলবন’। আমার তৃতীয় প্রকাশিতব্য কাব্যগ্রন্থ ‘সূর্যোদয়ের দৃশ্যাবলি’।
সম্পাদনা ও সংগঠন করা আমার নেশা। লেখালেখি করা আমার পেশা। মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য। একটা জীবন সাধারণভাবেই কাটিয়ে দিতে চাই।
Masum Munawar is a Young poet, Short Story writer, editors, organizers and literary critic of Bangladesh. He started his career as a Researcher now works as Research Assistant at Development Research Initiative (dRi). He has published two books packed with poems which have attracted much acclaim from both general readers and literary critics in the recent years. He is also a founder editor of literary journal named Chirkut. He has been writing since 2004. He has graduate and post-graduate from Department of Government and Politic’s at Jahangirnagar University. He is also an editor of an acclaimed Academic journal (bi-lingual) named Poribarta (Transformation), Journal published by Dept. Of Govt. & Politics, Jahangirnagar University. He also edited three magazines namely Mahiruho, Uccharon and Totakpakhi. He Writings in national dailies Daily Ittefaq, Daily Sangbad, Daily Jugantor, Daily Manbkontho, Daily Vorer Kagoj. Writings in different Journals and Little Magazine. He was also involved in various cultural activities in Bangladesh.
![]() |
| ছবি: রাগিব |

কোন মন্তব্য নেই