Header Ads

একক কবিতা

কবিতা


কাগজের বাড়ি জুড়ে সীমাহীন রোদ
রোদের আঁচল ছুঁঁয়ে ছুটন্ত দুপুর
দুপুরের ফুলগুলো সমীক্ষার দিন
দিনের ভিতর থেকে জাগে ভাতঘুম।
ভাতঘুম ছুড়ে দিয়ে বিকেলের স্নান
স্নানের প্রহর ছিড়ে জীবনের ঘ্রাণ
ঘ্রাণের পথে পথে ঘামের শরীর
শরীরের তাপগুলো ঝরে তালশাশ।
তালরস ঝালরস কামরস ছেড়ে
আমাদের শরীর গুণে ক্লান্তির প্রহর।


ছবি: আহমাদ ওয়াদুদ, ২০১৭

কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.