বাউল গান ১
গান ১
এখন আর সন্ধ্যা তারা সন্ধ্যা বেলায় উঠে না
এখন তুমি আগের মত আমায় ভালোবাস না
সন্ধ্যা প্রদীপ সন্ধ্যা রাতে জ্বলে মনের কোণে
এখন তুমি উদাস মনে ঘুরছো আঁধার বনে
আমার খবর আমিই রাখি তোমার খবর রাখি না
তোমার খবর আমার খবর সবই তোমার অজানা
আঁধার আলো সবই মিছা মন যে আমার দেওয়ানা
আমার খবর রাখ কিনা জানতে আমি চায়ও না
পাগলা মা’মু বলে একি আজব দুনিয়া
মনের মানুষ রয়না মনে দিন কাটে তাই গুনিয়া

কোন মন্তব্য নেই