Header Ads

এক গুচ্ছ ছড়া

চাঁদ


সবুজ শ্যামল গ্রাম ছাড়িয়ে
খোকা-খুকির মন ভরিয়ে
নদ-নদী আর বন পেরিয়ে
দালান কোঠার উপর দিয়ে
নীল আকাশের দেশে
চাঁদ উঠেছে হেসে।

[২৪.৫.১৫ বাংলা]

পঞ্চপদী

দেখ শকুনের দলকে
সাধুর মাথায় ডা-া মেরে
করছে আদর খলকে।
মিষ্টি মিঠাই ফেলে তারা
খাচ্ছে পঁচা মলকে।

[২৫.০৫.১৫ বাংলা]

ষড়যন্ত্র

ঐ পিশাচের দলগুলো আজ
করছে গোপন মিটিং
কল্লা খাবে দেশবাসীদের
মুরগী গরু আর খাসিদের
সেই আসাতে হাট বাজারে
করছে তারা ফিটিং।
ঐ পিশাচের দলগুলো আজ
করছে গোপন মিটিং।

[২৬.০৫.১৫ বাংলা]


বৃষ্টি


ঝর ঝরা ঝর
বৃষ্টি পড়ে
টাপুর টুপুর।
ঝুম ঝুমা ঝুম
বৃষ্টি ঝরে
সকাল দুপুর।

ঝন ঝনা ঝন
নুপুর বাজে
ছোট্ট খুকুর।
বৃষ্টি ঝরে
বৃষ্টি ঝরে
সকাল দুপুর।

[২৬.৫.১৫ বাংলা]

[প্রকাশিত-মি.সা.০৯]


ছবি: দেবাংশ ঘোষ শুভ, ২০১২

কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.