হাওরে হয়ে গেলো বই পড়া উৎসব ।। মাকসুদ জামিল
সাহিত্য সংবাদ:
আল-হেরা সাধারণ পাঠাগার
প্রতিষ্ঠাতা: মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান
সহকারী শিক্ষক, খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়।
আমাদের দীর্ঘ দিনের একটা স্বপ্ন ছিলো যে 'আল-হেরা পাঠাগার’ নামে আমরা একটা ফেসবুক গ্রুপ খুলব, এখন সেই ইচ্ছাটি বাস্তবায়ন করতে পেরে আমরা খুবই আনন্দিত।
.
এই সামাজিক মাধ্যমটির ব্যবহার প্রক্রিয়া অত্যন্ত সহজ হওয়ার দরুন বর্তমানে ফেবুতে গ্রুপের কোনো অভাব নেই। ভাল অথবা খারাপ উদ্দেশ্যে যার যখন মন চায় ইচ্ছেমত গ্রুপ করে থাকেন।
.
এ দিক বিবেচনায় আমাদের উদ্দেশ্য ভিন্ন। 'আল-হেরা সাধারণ পাঠাগার' প্রতিষ্ঠার পিছনে যেমন একটি মহৎ উদ্দেশ্য রয়েছে তদ্রুপ এই ফেসবুক গ্রুপ করার পিছনেও একটি মহৎ উদ্দেশ্য রয়েছে।
.
আমাদের উদ্দ্যেশগুলো:
১। প্রথমত আমাদের পাঠাগারের সদস্যদের মধ্যে যোগাযোগ স্থাপন ও পাঠাগারের অনলাইন ভিত্তিক একটি পরিচিতি অর্জন।
২। আমাদের মধ্যে যারা লেখালিখি করেন তাদের লেখা নিয়ে আলোচনা, সমালোচনা করার পাশাপাশি নিজেদের চিন্তা পরস্পরের সাথে শেয়ার করা।
৩। যারা লেখালিখি করতে ইচ্ছুক, এখানে বিভিন্ন আলোচনার মাধ্যমে তাদের লেখার পরিচর্যা করা ও মান বৃদ্ধি করতে সহায়তা করা।
৩। গ্রুপের প্রতিটি সদস্য একে ওপরের সাথে ভাব বিনিময়ের মাধ্যমে পরস্পরের চিন্তার যোগাযোগ স্থাপন যাতে ব্যক্তি জীবনে ইতিবাচক ফল লাভ হয়।
৪। নিজেকে জানার বা যাচাই করার অথবা অন্য কারো সাথে তুলনা করার অন্যতম একটি প্লাটফর্ম।
৫। পাঠাগারের সদস্যগণ কে কি বই পড়ছেন তা বিনিময় করা ও পাঠকৃত বই নিয়ে পাঠ-প্রতিক্রিয়া প্রকাশের মাধ্যমে অন্য পাঠকের বইটি সম্পর্কে অল্প বিস্তর ধারণা তৈরি করা।
৬। গ্রুপে প্রকাশিত পাঠাগারের সদস্যদের লেখা নিয়ে আমরা একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করবো।
৭। এই গ্রুপে আমরা প্রধানত ও প্রথমত হাওড়-বাওড় অঞ্চলের সাহিত্য সংস্কৃতি নিয়ে মুক্ত-আলোচনা করতে আগ্রহী। এছাড়া সমসাময়িক বিশ্বসাহিত্য সম্পর্কে জানাও এর উদ্দেশ্য।
.
সর্বোপরি 'আল-হেরা সাধারণ পাঠাগার' যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই মহান উদ্দেশ্য সফল করতে এই গ্রুপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
পাঠাগারের ঠিকানা:
স্থান: রাম জীবন পুর, পোস্ট: নয়াপাড়া, থানা: মোহনগঞ্জ, জেলা: নেত্রকোনা- ২৪৪৬
ছবিতে ছবিতে বই পড়া উৎসব
















ভালো উদ্যোগ।
উত্তরমুছুন