Header Ads

আহমদ ছফার প্রতি খোলাচিঠি

খোলাচিঠি

ঋষি আহমদ ছফা তখন চিলেকোঠাতে থাকতেন। কাকদের ভাত খাওয়ানো তাঁর একটি অভ্যাস ছিলো। এটা তিনি আনন্দ নিয়ে নিয়মিত করতেন। তাঁর লেখাতেও এই ঘটনাটির উল্লেখ আছে। দুদিন ধরে আমিও বাসায় একাই আছি। ছফাও একা থাকতেন। তাঁর বাসা ছিলো চিলেকোঠাতে। আমার দুতলায় বারান্দাসহ ছোট্ট একটা রুম। একাকী এই জীবনে কেন জানি আজ মনে হলো আমিও কাককে ভাত খাওয়াবো। যেই ভাবনা সেই কাজ। বারান্দাতে একমুঠো ভাত ছিটিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু পরম দুঃখ এই যে আমার ছিটানো ভাত খেতে কাক আসছে না। ছফা ছিলেন সত্যবাদী মানুষ আর আমি হচ্ছি একজন ভণ্ড ও মিথ্যুক শ্রেণীর মানুষ। ছফা যখন ভাত ছিটাতেন কাকেরা তখন দল বেধে এসে খেয়ে যেত। ছফা ভাত ছিটিয়েছেন আর কাক আসেনি এমন হয়নি কখনো। আমারো মাঝে মধ্যে ছফা হতে ইচ্ছে করে। কিন্তু কি অদ্ভুত আমার ছিটানো ভাত খেতে কাক আসে না। আর আমিও ছফা ওঠতে পারি না।

ছবিটি গুগুল থেকে সংগৃহিত

কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.