Header Ads

প্রেম প্রকৃতি ও প্রতিবাদের পঙ্কতিমালা ।। হাসানুজ্জামিল মেহেদী

 সূর্যকুসুম পাঠ-প্রতিক্রিয়া ২
প্রেম প্রকৃতি ও প্রতিবাদের পঙ্কতিমালা ।। হাসানুজ্জামিল মেহেদী

কবি বড় হতে হতে একটা টালমাতাল সময়ের বিকলাঙ্গ সভ্যতাকে আবিস্কার করেন, যেখানে তার চর্তুদিকে ঘিরে আছে শিকারী শকুন, যারা কিয়ামতের মত ভেঙ্গে চলছে মধ্যবিত্তের স¦প্নকে। সেই পরিস্থিতিতে কবি কখনো অধিকার হারানোর অভিমানে, কখনোবা র্সাকাসের পৃথিবীতে নিঃসঙ্গ বাদরের মতো লিখতে বসে যান সূর্যকুসুম কবিতা, লিখেন বিকারগ্রস্থ শব্দগুচ্ছ, চুমু, বহুগামিতার সূত্র, টেনে বের করে আনেন সভ্যতার পিতাকে। বলছি কবি মাসুম মুনাওয়ার এবং তার কাব্যগ্রন্থ ‘সূর্যকুসুম’ প্রসঙ্গে। বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত এই তরুণ কবির প্রথম কাব্যগ্রন্থ এটি, যা প্রকাশিত হয় ২০১৬ সালের বাংলা একাডেমি অমর একুশে বইমেলায়। ষোলপৃষ্ঠা প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বায়ান্নটি কবিতা সম্বলিত সূর্যকুসুম কাব্যগ্রন্থটি পড়লেই বুঝা যায় মাসুম বাংলা কবিতার ভুবনে এসেছেন নতুন স্বর, ভিন্ন স্টাইল নিয়ে। ব্যাক্তিগত উপলব্দি ও অভিজ্ঞতার মিশেলে মাসুম তার কবিতায় নিবিড়ভাবে তুলে এনেছেন তার চারপাশের সমাজ, সংকট, প্রেম ও প্রকৃতিকে। বিভিন্ন ছাত্র আন্দোলনে সরাসরি জড়িত থাকায় তার কবিতায় প্রতিবাদ উঠে এসেছে ভিন্ন আমেজে। তবে গতানুগতিক ধারার মতো কবিতায় প্রতিবাদ উপস্থাপন করে পাঠকের বিরক্তির উদ্ব্রেগ করতে চাননি, বরংচ বিভিন্ন ব্যাঙ্গ বিদ্রুপের মাধ্যমে কবিতাকে করে তুলেছেন আর্কষণীয়, প্রতিবাদকে করেছেন শক্তিশালী, যা কবি হিসেবে মাসুম মুনাওয়ারের দক্ষতারই বহিঃপ্রকাশ।

সূর্যকুসুমের কবিতাসমূহের শিরোনামই পাঠকের আগ্রহ জাগায় কবিতার ভিতরে ঢুকতে, পড়ে দেখতে। এটাও কাব্যগ্রন্থ হিসেবে সূর্যকুসুমের একটা বিরাট র্স্বাথকতাই বটে। যেমন- শিকারি শকুন, প্রতিবেশির অধিকার চাই, সংবিধান, কেয়ামত, র্সাকাস, সূর্যকুসুম, ব্রা, লালফডিং অথবা একটি বাস, লোরমা, সভ্যতার পিতা, মধ্যবিত্ত, শুয়োর অথবা মানুষ, চলুন আমরা অপমানিত হই, আমার শেষ ইশ্বর, বহুগামিতার সূত্র, হিজল বনের চিঠি, নিঃসঙ্গ বাদর, ইত্যাদি।




কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.